Logo
Logo
×
   

সারাদেশ

স্ত্রীকে বেঁধে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা, গ্রেফতার ১

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:১০ পিএম

স্ত্রীকে বেঁধে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা, গ্রেফতার ১

যশোরের চৌগাছায় স্ত্রীকে বেঁধে রেখে জুয়েল আহমেদ রানা (৩৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে।

নিহত জুয়েল রানা মুক্তদহ গ্রামের বাসিন্দা। তিনি পাতিবিলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বৃহস্পতিবার রাতে চৌগাছা থানায় হত্যা মামলা করেন জুয়েলের স্ত্রী মায়া বেগম।

মামলার আসামিরা হলেন- মুক্তদাহ গ্রামের নাইলো মণ্ডল ছেলে ইদ্রিস ওরফে ইল্লি মণ্ডল (৪৫), রফি পাটোয়ারী ছেলে  বাবু পাটোয়ারী (৩৫), ইউনুচের ছেলে কাশেম বাঙ্গাল (৩৫), ইউছুফ আলী ছেলে আহসান কবির (২৩), মজেহার ছেলে সুমন মণ্ডল (৪০), বাবু পাটোয়ারী ছেলে নাহিদ পাটোয়ারী (২৪),  ইদ্রিস ওরফে ইল্লি মণ্ডলের ছেলে মুন্না মণ্ডল (২৫), মুজিদ মণ্ডল ছেলে  আজিজুর রহমান (২৬), সিরাজ মণ্ডলের ছেলে সামিনুর মণ্ডল (৩৫) ও  রফি পাটোয়ারীসহ (৫৫) অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন। রাতেই এজাহারভুক্ত আসামি আহসান কবিরকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার এসআই মিজানুর রহমান বলেন, ১০ জনের নামে মামলা হয়েছে। এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .