Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চারঘাট সীমান্তে পুশইনের চেষ্টা রুখতে পাহারায় বিজিবি-গ্রামবাসী

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

চারঘাট সীমান্তে পুশইনের চেষ্টা রুখতে পাহারায় বিজিবি-গ্রামবাসী

ফাইল ছবি।

Advertisement

রাজশাহীর চারঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা রুখতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় গ্রামবাসী ও বিজিবি। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

স্থানীয় জেলেরা জানান, শনিবার (১২ জুন) রাত থেকে চারঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের উদ্দেশ্যে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি চর এলাকায় কয়েকশ মানুষকে জড়ো করে রাখে বিএসএফ। এমন খবর জানতে পেরে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী একজোট হয়ে পুশইনের এ প্রচেষ্টা প্রতিরোধ করেন।

সীমান্ত এলাকায় বসবাসকারীরা জানান, বিজিবি সদস্যরা টহল ও নজরদারি জোরদার করেছেন। মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

পিরোজপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, শনিবার রাত থেকে শুনছি, বিএসএফ কিছু মানুষকে বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যে ভারতের কাগমারি চরে জড়ো করে রাখছে। বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয় গ্রামবাসীও সারা রাত সীমান্ত পাহারা দেয়। তাদের এই দৃঢ় অবস্থান এবং রাতভর বিজিবির সতর্ক নজরদারির মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

বিজিবির চারঘাট বিকল্প বিওপির কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিষয়টি জানতে পেরে সতর্ক অবস্থান গ্রহণ করেছি। এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম