Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাজে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, প্রধান আসামি গ্রেফতার

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

কাজে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, প্রধান আসামি গ্রেফতার

সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, প্রধান আসামি গ্রেফতার

Advertisement

নাটোরের বাগাতিপাড়ায় গুচ্ছগ্রামের এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আসলাম আলীকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। বাড়ির পাশের আমবাগানে খড়ি আনতে গেলে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়।

উপজেলার জামনগর এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার আসলাম আলী জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) পলাতক রয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গত ২৫ মে দায়ের করা মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ২০ দিন পর শনিবার রাতে জামনগর এলাকা থেকে প্রধান আসামি আসলাম আলীকে গ্রেফতার করা হয়। তবে ষষ্টি কুমার পলাতক রয়েছে।

এর আগে গত ২৪ মে সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের এক গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে যান। সেখানে ওতপেতে থাকা ওই দুই ব্যক্তি জোরপূর্বক পাশের একটি ভুট্টাখেতে নিয়ে সংঘবদ্ধভাবে গৃহবধূকে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পর দিন ২৫ মে ভুক্তভোগীর পরিবার আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমারের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামি আসলাম আলীকে রোববার (১৪ জুন) আদালতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম