Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে ‘টর্চার সেল’ গড়ে উঠার অভিযোগ এমপি মুজিবুরের

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:০০ পিএম

গাজীপুরে ‘টর্চার সেল’ গড়ে উঠার অভিযোগ এমপি মুজিবুরের

জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের কয়েকটি জায়গায় ‘টর্চার সেল’ গড়ে উঠেছে বলে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। পাশাপাশি এসব টর্চার সেলের নেপথ্যে কারা, তা খতিয়ে দেখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৪ জুন) গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় তিনি এই অভিযোগ তুলেন।

মুজিবুর রহমান বলেন, গাজীপুরের অন্তত ৩-৪টি জায়গায় বর্তমানে টর্চার সেল গড়ে উঠেছে। এটা আমাদের কাম্য নয়। কারা এসব সেল গড়ে তুলেছে তা খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান। 

তিনি বলেন, এই অপকর্মে যদি সরকারদলীয় কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

এমপির এই অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি ছিল, কিন্তু বর্তমান নতুন সরকারের কাছে এসবের কোনো স্থান নেই। তিনি অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেন। 

জেলা প্রশাসক উদ্বেগ প্রকাশ করে বলেন, মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে। 

মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ জেলা ও মহানগর পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম