Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিস্কুট কিনে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

বিস্কুট কিনে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ

Advertisement

ময়মনসিংহের ভালুকায় বিস্কুট কিনে দেওয়ার কথা বলে জঙ্গলে মোবাইল টাওয়ারের নিচে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার গোয়ারী নন্দীবাড়ি এলাকার বাবু নন্দীর মালিকানাধীন জঙ্গলে মোবাইল টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ইসমাইল হোসেন নামে এক যুবককে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই শিশু নন্দীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে যায়। এ সময় ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের পেছনে বাবু নন্দীর জঙ্গলে মোবাইল টাওয়ারের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানালে মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় ইসমাইল হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই সোহেল রানা জানান, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আসামি করে মামলা হওয়ার পর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম