Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে মামলা

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে মামলা

Advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে মামলা হয়েছে। মামলায় একটি পত্রিকার প্রকাশক-সম্পাদকসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

সোমবার (১৫ জুন) বিকালে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিবাদীরা হলেন দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস।

মামলার আরজিতে বলা হয়, বিবাদীরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ জুন বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাংবাদিক ছিলেন দাবি করে এবার সাংবাদিকদের উপদেশ দিলেন ‘রাস্তাকাণ্ডে’ বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি পোস্ট প্রচার করা হয়। এছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর জাতীয় সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বাদী তানভীর আলম তার আবেদনে উল্লেখ করেন, বিবাদীরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রচার করেছেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। বাদীর আবেদন ও প্রাথমিক শুনানি শেষে আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আদালতের আদেশের পর মামলাটি সংশ্লিষ্ট থানায় প্রেরণ করে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করা হবে এবং পরবর্তী আইনানুগ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে। বাদীপক্ষে অ্যাডভোকেট আবদুল ওহাব ও অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ অনেকে মামলা পরিচালনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী

জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে সেই পুলিশকন্যা

জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে সেই পুলিশকন্যা

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

আরও পড়ুন

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে: মাছ শিকারে নামতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে: মাছ শিকারে নামতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

নিরাপদ খাবার পানির তীব্র সংকটে দিরাই-শাল্লার হাজারও পরিবার

নিরাপদ খাবার পানির তীব্র সংকটে দিরাই-শাল্লার হাজারও পরিবার

নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা

নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম