Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরের জিআই পণ্য হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৫৩ পিএম

রংপুরের জিআই পণ্য হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু

ফাইল ছবি

Advertisement

রংপুরের জিআই পণ্য হাঁড়িভাঙা আমের আনুষ্ঠানিক বাজারজাত শুরু হয়েছে। ভিন্নরকম স্বাদের কারণে ভোক্তাপ্রিয় এ আম বাজারে বিক্রি শুরু হওয়ায় আম চাষিরা প্রায় আড়াইশ কোটি টাকার আম কেন-বেচার সম্ভবনা দেখছেন। 

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টায় রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জে হাঁড়িভাঙ্গা আম বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। 

এ সময় তার সঙ্গে ছিলেন- কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, ইউএনও মোহাম্মদ রাসেল, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম রাকিবুল হাসান ফেরদৌস, স্থানীয় বিএনপি-জামায়াত নেতৃবৃন্দসহ কৃষক-ব্যবসায়ীরা। 

পরে তিনি পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হাড়িভাঙ্গা আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর পদাগঞ্জ হাট পরিদর্শন করেন এবং কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। 

এ সময় রংপুরের মিঠাপুকুর উপজেলার আম বিক্রির জন্য বিখ্যাত পদগঞ্জ হাটের বেহালদশার কথা তুলে ধরে আম চাষি-বিক্রেতা ও আম ক্রয় করতে আসা ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এক অস্বস্তির পরিবেশে হাঁড়িভাঙা আমের পশরা সাজিয়ে বসতে হয় আমচাষিদের। পদাগঞ্জ হাটের অবস্থা সামান্য বৃষ্টিতে জমি কাদামাটি একাকার হয়ে যায়। হাটে নেই কোনো আম বিক্রির সেট, খোলা আকাশের নিচেই চলছে কেনা-বেচা। মাঝে মধ্যে দু-একটি সেড থাকলেও তা ব্যবহারের জন্য স্বস্তিকর নয়। আশপাশের বাইপাস সড়কগুলোও কর্দমাক্ত। 

এসব বিষয় আম ব্যবসায়ীদের কাছে শোনার পর জেলা প্রশাসক অগ্রাধিকার প্রকল্প হিসেবে হাড়িভাঙা আমের রপ্তানি, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণ, ওয়াশব্লক তৈরি, ব্যাংকের শাখা স্থাপন, ম্যাংগো ট্রেনের ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। 

সোমবার সরেজমিন পদাগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া হাঁড়িভাঙার রাজধানী পদাগঞ্জ বাজারের প্রবেশমুখ কর্দমাক্ত। বৃষ্টি আসলেই বেচাবিক্রির কোনো পরিবেশ থাকে না। হাটের মাঠ ছাপিয়ে প্রধান সড়কটির প্রায় দেড় কিলোমিটার জুড়ে বেচা-বিক্রির হাট বসে। ড্রেন না থাকায় পানিও অপসারণ হতে পারে না। অথচ এই হাট থেকেই এবার আড়াইশ কোটি টাকার আম বেচা-বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ ও আমচাষিরা।   

পদাগঞ্জ হাটে কথা হয় খুচরা, পাইকারি অনলাইন ব্যবসায়ী ও বরগা আমচাষিদের সঙ্গে। এ সময় তারা হাট ও আশপাশের রাস্তাঘাটের বেহাল দশার কথা তুলে ধরেন।   

এ ব্যাপারে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ জানান, হাটটির উন্নয়নের সব দায়িত্ব চেয়ারম্যানের। এ জন্য চেয়ারম্যানকে বরাদ্দে দেওয়া হয়। তিনি কেন  এ ব্যপারে উদাসিন জানি না। দ্রুত হাটটির সংস্কার ও অবকাঠামো নির্মাণ জরুরি।  

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ এপ্রিল জিআই বা ভৌগোলিক পণ্যের স্বীকৃতি পায় হাঁড়িভাঙা আম।    

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আরও পড়ুন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম