Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আর্থিক বিরোধে গলা কেটে খুন করা হয় সারোয়ারকে

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৫৪ পিএম

আর্থিক বিরোধে গলা কেটে খুন করা হয় সারোয়ারকে

নরসিংদীতে চাঞ্চল্যকর সারোয়ার হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ

Advertisement

নরসিংদীতে চাঞ্চল্যকর সারোয়ার হোসেন (২২) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের কারণেই তাকে গলা কেটে খুন করা হয়েছে।

হত্যাকাণ্ডের মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভাটেক (মিশুক) ও বিক্রি করা চারটি ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকালে নরসিংদী সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ।

নিহত সারোয়ার হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দগাতী এলাকার হাজী রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা (বিভাটেক) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হারুয়া এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৭) এবং নরসিংদীর বুড়িদিয়ামারা এলাকার কবির হোসেনের ছেলে আশিক (২১)।

পুলিশ জানায়, গত ১৩ জুন দুপুরে টাওয়াদী এলাকা থেকে সারোয়ার তার বিভাটেক নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে ১৪ জুন রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার একটি জমির পাশে বড়ই গাছের নিচের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের বাবা হাজী রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় নরসিংদী মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম তদন্তে নামে। তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, নিহত সারোয়ারের সঙ্গে গ্রেফতারকৃত আনোয়ারের আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন আনোয়ার কৌশলে সারোয়ারকে সঙ্গে নিয়ে যায় এবং পরে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর বিভাটেকটি নিয়ে যায় এবং এর ব্যাটারিগুলো বিক্রি করে দেয়। তদন্তের একপর্যায়ে পুলিশ হত্যাকাণ্ডের ব্যবহৃত বিভাটেক ও বিক্রি করা চারটি ব্যাটারি উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামিই প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ব্যক্তি বা কারণ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দেশি-বিদেশি দৌড়বিদদের পদচারণে মুখর রায়পুরা, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

দেশি-বিদেশি দৌড়বিদদের পদচারণে মুখর রায়পুরা, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম