Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে আরও ২৭ শিশুর হাম শনাক্ত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:২৭ পিএম

চট্টগ্রামে আরও ২৭ শিশুর হাম শনাক্ত

Advertisement

চট্টগ্রামে আরও ২৭ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ১৯৭ জন এবং উপজেলার বাসিন্দা ৫৫ জন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজন ছাড়া বাকি ৪৬ জনই নগরীর বাসিন্দা। একই সময়ে সুস্থ হওয়ায় নগরী ও উপজেলার ৩০ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৭৯ জন শিশু চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে একজন ছাড়া বাকিরা নগরীর বাসিন্দা। চট্টগ্রাম জেলা ও নগরী থেকে এ পর্যন্ত ১ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এদিন নতুন করে আরও ২৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর আগে সোমবার হামের উপসর্গ থাকা ৫২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে হাম প্রতিরোধ ও সংক্রমণ নিয়ন্ত্রণে নগরী ও উপজেলায় শতভাগ টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগবে। আশা করছি, চলতি মাসের মধ্যেই হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম