Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৩৫ পিএম

কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

Advertisement

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকরা এই র‌্যালিতে অংশ নেন।

 এ সময় সমর্থকদের পরনে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল- সাদা জার্সি। অনেকের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, বিশালাকৃতির ব্যানার এবং প্রিয় তারকা খেলোয়াড়দের প্ল্যাকার্ড। ভুভুজেলা বাঁশির শব্দে পুরো এলাকা এক উৎসবের নগরীতে পরিণত হয়। আর্জেন্টিনা, আর্জেন্টিনা,  মেসি, মেসি স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থক মো. লালন শেখ বলেন, ফুটবল মানেই এক অন্যরকম আবেগ, আর সেই আবেগের বড় অংশজুড়ে রয়েছে আর্জেন্টিনা। কোটালীপাড়ার মাটিতে আর্জেন্টিনার প্রতি ভক্তদের যে গভীর ভালোবাসা, আজ এই গণজোয়ার তারই প্রমাণ। আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় দল সবসময় সুন্দর ফুটবল উপহার দিয়ে কোটি ভক্তের মন জয় করে রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম