Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুৎ বিভাগের ভুলে প্রাণ গেল বিদ্যুৎ শ্রমিকের

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:২২ পিএম

বিদ্যুৎ বিভাগের ভুলে প্রাণ গেল বিদ্যুৎ শ্রমিকের

মাসুদ করিম বাবু

Advertisement

ময়মনসিংহের গৌরীপুর বিদ্যুৎ বিভাগের ভুলে প্রাণ গেল বেসরকারি বিদ্যুৎ শ্রমিক (লাইনম্যান) মাসুদ করিম বাবুর। পৌর শহরের বালুয়াপাড়া মোড় এলাকায় বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মাসুদ করিম বাবু (৩০) পৌর শহরের পূর্বভালুকা মহল্লার মৃত আব্দুস সালামের পুত্র।

বিদ্যুতের খুঁটি থেকে বাবুকে ছিটতে পড়তে দেখে আহত হন অপর লাইনম্যান খাইরুল ইসলাম (৩৫)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি চুড়ালি গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।

এ প্রসঙ্গে আবাসিক প্রকৌশল বিভাগের কর্মরত সুইচবোর্ড অ্যাটেনডেন্স মো. এসএম মেহেদী হাসান সবুজ জানান, উপপ্রকৌশলী বালুয়াপাড়া ফিডারের শাডডাউন নেয়। যখন দুর্ঘটনার খবর পাই তখন লাইনে বিদ্যুৎ ছিল না। এখন কিভাবে সে লাইন থেকে ছিটকে পড়ল সেটা তো আমাদের জানা নেই।

আবাসিক প্রকৌশলী তপু চন্দ্র মণ্ডল জানান, বিদ্যুৎ বিভাগ যথা নিয়মে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।

প্রত্যক্ষদর্শী হারুন মিয়া ও আবু তালেব জানান, বাবু বিদ্যুৎ খুঁটিতে ওঠার আগে সঙ্গে থাকা বিদ্যুৎ বিভাগের লোকজনকে জিজ্ঞাসা করে লাইন বন্ধ আছে কিনা, এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর, তাকে লাইনে উঠতে বলা হয়।

বিদ্যুৎ বিভাগের লাইনম্যান জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ অফিস থেকে ক্লিয়ারেন্স নেন সহকারী আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ। তারপর তিনিই বাবুকে বিদ্যুতের খুঁটিতে উঠতে বলেন। ১১ হাজার ভোল্টেজের এসটি খুঁটির বিদ্যুতের তার ধরার সঙ্গে সঙ্গে বাবু ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর প্রথমে গৌরীপুর হাসপাতাল, পরে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়।

পূর্বভালুকা মহল্লার ফারুকুল ইসলাম ও আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎ বিভাগের ভুলের কারণেই বাবুর মৃত্যু হয়েছে।

এ সময় বিদ্যুৎ বিভাগের একাধিক বেসরকারি কর্মী দাবি করেন, বিদ্যুৎ বিভাগের ভুলের কারণে এর আগে হাবিবুল ইসলাম হবির মৃত্যু হয়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. লামিয়া ইসলাম জুথী জানান, বাবুর কান ও ডান চোখ থেকে রক্ত বের হচ্ছিল। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম। শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পথে বাবু মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি শুনেছি। লাশ ময়মনসিংহ হাসপাতালের লাশ ঘরে রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম