Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামগঞ্জ থানার সামনে শিক্ষার্থীর লাশ নিয়ে বিক্ষোভ

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:০৭ পিএম

রামগঞ্জ থানার সামনে শিক্ষার্থীর লাশ নিয়ে বিক্ষোভ

বিকাল ৪টার দিকে রামগঞ্জ থানার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার সামনে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও সহপাঠীরা।

বুধবার (১৭ জুন) বিকাল ৪টার দিকে রামগঞ্জ থানার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিহত মেহেদী হাসান (১৪) উপজেলার উদয়পুরে অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র।

সমাবেশে মেহেদীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বুকের মানিককে কেন এভাবে কেড়ে নেওয়া হলো? তার যদি কোনো অপরাধ থাকত, আমাকে বলত, আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসতাম। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, যেকোনো মূল্যে মেহেদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তিনি নিহতের পরিবারকে মামলা করার প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে সব ধরনের আইনি ও সামাজিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আইন অনুযায়ী পুলিশ নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করবে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

বিক্ষোভ শেষে মেহেদীর লাশ তার নিজ গ্রাম রাঘবপুরে নিয়ে যাওয়া হয়। পরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার মেহেদী হাসানের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

অন্যদিকে একাডেমি কর্তৃপক্ষের দাবি, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ক্ষুব্ধ এলাকাবাসী একাডেমিতে ভাঙচুর চালায়। পরে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগঞ্জ থানা পুলিশ ও চাটখিল থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত

মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিক্ষোভ সহিংসতা তাণ্ডব

৩০ হাজার টাকা মজুরির দাবিতে দিনভর আন্দোলন বিক্ষোভ সহিংসতা তাণ্ডব

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম