Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৫০ পিএম

মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চার ঘণ্টার অভিযানে তাদের লাশ উদ্ধার করে।

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলো মেরাজ (১৫) ও কায়েস ভূঁইয়া (১৩)। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর ২টার দিকে তারা নদীতে নিখোঁজ হয়। পরে প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদীর তলদেশ থেকে তাদের লাশ উদ্ধার করে।

মৃত মেরাজ রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং কায়েস ভূঁইয়া একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। মেরাজের বাড়ি ঢাকার কদমতলী থানার শনির আখড়া এলাকায়। তার বাবার নাম রাজু মিয়া। কায়েস ভূঁইয়ার বাড়ি ঢাকার ধনিয়া এলাকায়। তার বাবার নাম ফারুক ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের তিনজন এবং বর্ণমালা স্কুলের চারজন শিক্ষার্থী ক্লাশ ফাঁকি দিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা লঞ্চঘাট এলাকায় গোসল করতে নামে। এ সময় দুই শিক্ষার্থী স্রোতের মধ্যে পড়ে পানিতে তলিয়ে গেলে মেরাজ ও কায়েস তাদের উদ্ধার করে।

পরে দুই বন্ধু পুনরায় নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চার ঘণ্টার অভিযানে তাদের লাশ উদ্ধার করে।

মৃত দুই শিক্ষার্থীর স্বজনরা জানান, স্কুল ফাঁকি দিয়ে পরিবারের কাউকে না জানিয়ে তারা সোনারগাঁয়ে গোসল করতে এসেছিল। মৃত দুই শিক্ষার্থীর কেউই সাঁতার জানত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নদীর তলদেশ থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করি। পরে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেঘনা নদীতে গোসল করতে নামা মৃত ও আহত শিক্ষার্থীদের কেউই সাঁতার জানত না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম