Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘নো ম্যানস ল্যান্ড’ থেকে ৪ জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:২২ পিএম

‘নো ম্যানস ল্যান্ড’ থেকে ৪ জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর

ফাইল ছবি।

Advertisement

অবশেষে রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার চার বাংলাদেশি নাগরিককে ৯৬ ঘণ্টা পর নো ম্যানস ল্যান্ড থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  পরে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্যকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সীমান্তের শূন্যরেখায় এখনো পাঁচজন মানবেতর জীবনযাপন করছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রৌমারী থানার ওসি মো. কাওসার আলী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া চারজন হলেন— বেলাল হোসেন (২৮), তার স্ত্রী সুমি আক্তার (২৬) এবং তাদের দুই কন্যাশিশু ফাতেমা (৪ মাস) ও ফাইমা (৫ বছর)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা শেষে মানবিক দিক বিবেচনায় গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বেলাল-সুমি দম্পতিসহ একই পরিবারের চার সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে বিজিবি।

এর আগে গত ১৪ জুন ভোর আনুমানিক ৬টার দিকে ভারতীয় বিএসএফ রৌমারীর গয়টাপাড়া ১০৬০/১-এস সীমান্ত এবং মানকারচর ১০৬৬ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে পৃথক দুটি দলে মোট ৯ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে এনে রেখে যায়। এর মধ্যে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং মানকারচর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইন করা হয়।

স্থানীয়রা জানান, তীব্র গরমের মধ্যে গত চার দিন ধরে খোলা আকাশের নিচে শূন্যরেখায় অবস্থান করায় তারা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। বিশেষ করে নারী ও শিশুদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধার সংকটে তারা মানবেতর জীবনযাপন করছিলেন।

এদিকে শূন্যরেখায় খোলা আকাশের নিচে ছোট একটি পলিথিনে মোড়ানো অস্থায়ী আশ্রয়ে থাকা দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের মানবেতর জীবনযাপনের চিত্র জাতীয় দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশিত হলে বিষয়টি বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। 

বুধবার দুই দেশের একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাদের চিকিৎসাসেবা প্রদান করে। পরে একই রাতে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ দম্পতিকে উদ্ধার করা হয়।

স্থানীয় শৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোনা মিয়া বলেন, রাতে পতাকা বৈঠক শেষে দুই শিশুসহ স্বামী-স্ত্রীকে শূন্যরেখা থেকে উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে বাকি পাঁচজন এখনো সীমান্তের শূন্যরেখায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই কষ্টে দিন কাটাচ্ছেন।

ওসি মো. কাওসার আলী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিশুসহ দম্পতিকে রাতে থানায় হস্তান্তর করে। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর পরিবারের পক্ষে বেলাল হোসেনের মায়ের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম