Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অর্থাভাবে বাবার বিক্রি করা শিশু ফিরেছে মায়ের কোলে

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

অর্থাভাবে বাবার বিক্রি করা শিশু ফিরেছে মায়ের কোলে

অর্থাভাবে বাবার বিক্রি করা শিশু ফিরেছে মায়ের কোলে

Advertisement

মাগুরায় অর্থের অভাবে সাগর নামে এক যুবক স্ত্রীর অগোচরে নিজের দেড় মাসের সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক দম্পতির কাছে। বাড়িতে থাকা ‘জিন-পরি’ শিশুটিকে নিয়ে গেছে-এমন গল্প শুনিয়ে স্ত্রীকে বিভ্রান্ত করার পাশাপাশি ঝাড়ফুঁকও চালান তিনি।

তবে শেষপর্যন্ত পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে ফিরে পেয়েছেন মা তানজিলা খাতুন।

ঘটনাটি মাগুরার সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামের।

জানা যায়, ২৭ মে মাত্র ২৫ হাজার টাকার বিনিময়ে স্ট্যাম্পের মাধ্যমে নবজাতক কন্যাশিশু টুকটুকিকে মাগুরা সদর উপজেলার দক্ষিণ বীরপুর এলাকার শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির কাছে তুলে দেন সাগর (৩৮); কিন্তু ঘটনার পর পুরো বিষয়টি গোপন রেখে তিনি স্ত্রীকে বিভ্রান্ত করতে থাকেন।

এদিকে শিশুটিকে বিছানায় না পেয়ে দিশেহারা হয়ে পড়েন মা তানজিলা। এ সময় সাগর তাকে মিথ্যা তথ্য দিয়ে বলেন, জিন শিশুটিকে নিয়ে গেছে। এমনকি জিন তাড়ানোর নামে এক ফকিরকেও বাড়িতে এনে ঝাড়ফুঁক করান তিনি।

কিন্তু সন্তানের প্রতি মায়ের টান তানজিলাকে থামিয়ে রাখতে পারেনি। তিনি বাড়ির পাশের শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান। এরপর মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় পুলিশ তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় বৃহস্পতিবার (১৮ জুন) মাগুরা সদর থানা পুলিশ শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। সন্ধ্যায় শিশু টুকটুকিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবা সাগর হোসেন, ক্রেতা দম্পতি এবং সুজয় নামে মাগুরা সদর হাসপাতালের এক কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, মায়ের কোল থেকে চুরি করা শিশুটির ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অপর কোনো পক্ষ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহারে ভয়ংকর তথ্য!

গবেষণা অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহারে ভয়ংকর তথ্য!

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

অতি প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে শিশুদের স্থূলতার ঝুঁকি

অতি প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে শিশুদের স্থূলতার ঝুঁকি

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

নেত্রকোনায় ধানক্ষেত থেকে খণ্ডিত লাশ উদ্ধার

নেত্রকোনায় ধানক্ষেত থেকে খণ্ডিত লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম