Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেল-ড্রাম ট্রাক সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা আহত

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:২৮ পিএম

মোটরসাইকেল-ড্রাম ট্রাক সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা আহত

মোটরসাইকেল-ড্রাম ট্রাক সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা আহত

Advertisement

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন চামুড্ডা এলাকায় শুক্রবার সকালে ঢাকা বাইপাস মহাসড়কে মোটরসাইকেল ও একটি ড্রাম ট্রাকের সংঘর্ষে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা আহত হয়েছেন।

নিহত শিশুর নাম সাফোয়ান হোসেন। সে বগুড়া জেলার শেরপুর থানার বাংড়া এলাকার মোটরসাইকেলচালক জুয়েল রানার (৩৬) ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল রানা তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা (৩০) এবং শিশুসন্তান সাফোয়ান হোসেনকে নিয়ে মোটরসাইকেলে বগুড়ার নিজ বাড়ি থেকে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন চামুড্ডা এলাকার ঢাকা বাইপাস মহাসড়কে পৌঁছলে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাফোয়ান হোসেন নিহত হয়। আহত হন জুয়েল রানা ও সুরাইয়া আক্তার রুপা। তাদের উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পূবাইল থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুর মা ও বাবা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম