Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:০৩ এএম

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

মাহিন শেখ। ফাইল ছবি।

Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্বকাপ উপলক্ষে গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিন শেখ (১৪) পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের নয়ন শেখের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, মাহিন শেখ ব্রাজিলের একজন সমর্থক ছিল।  বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাড়ির পাশের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে সে গাছে ওঠে। এ সময় তার চাচাতো ভাই ফাহিম নিচে অবস্থান করছিল।

পতাকা টাঙানোর সময় কাঁচা বাঁশটি একপাশে হেলে পড়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে যায়। এতে মাহিন বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়।

পরে নিচে থাকা ফাহিমের চিৎকারে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মাহিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই রায়হান শেখ বলেন, মাহিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম