Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় অভিযোগ, পুরস্কার ঘোষণা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৫৪ পিএম

আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় অভিযোগ, পুরস্কার ঘোষণা

ছবি: সংগৃহীত

Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ ও পুরস্কার ঘোষণা করেছেন এক সমর্থক।  

শুক্রবার (১৯ জুন) বিকালে টুটুল শিকদার বাদী হয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে এই লিখিত অভিযোগ দেন।   

এমনকি পতাকাটি কেউ পেলে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে বড় অঙ্কের টাকা।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করে একটি খুঁটির সঙ্গে টাঙিয়ে দেয়। বৃহস্পতিবার রাতের কোনো একসময় পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পতাকা না পেয়ে শুক্রবার ক্লাবের সদস্য টুটুল শিকদার বাদী হয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

টুটুল সিকদার বলেন, ক্লাবের সদস্যরা সবাই শিক্ষার্থী। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে অথবা বাড়ি থেকে চেয়ে নিয়ে পতাকার জন্য অনেক পরিশ্রম করে টাকা-পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। এ ঘটনায় আমরা কষ্ট পেয়েছি। 

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের যুগান্তরকে জানান, পতাকা চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

আর্জেন্টাইন তরুণের জাদুতে ইউনাইটেডের বিপক্ষে কোমোর রূপকথার জয়

আর্জেন্টাইন তরুণের জাদুতে ইউনাইটেডের বিপক্ষে কোমোর রূপকথার জয়

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম