Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:০৩ পিএম

প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নূর মোহাম্মদ হাওলাদার

Advertisement

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম ফুলহাতা গ্রামে।

মামলায় বলা হয়েছে, ওই নারী ৫ জুন প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের বাড়িতে পানি আনতে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন নূর মোহাম্মদ। এরপর থেকেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে মেয়েটির চিকিৎসার জন্য স্থানীয় ওয়ার্ড মেম্বারের কিছু টাকা জমা করেন নূর মোহাম্মদ। ওই টাকা হাতে পেয়ে ওই নারীকে নিয়ে রোববার (২১ জুন) বাগেরহাটে চিকিৎসার জন্য যাবার কথা ছিল তার বাবার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের প্রতিবন্ধী নারী শারীরিক যন্ত্রণা নিয়ে নিজ বাড়িতেই মারা যান। এ ঘটনায় ওই রাতেই নারীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ মধ্যরাতে ঘটনাস্থল থেকে নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেফতার দেখায়।

খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোরেলগঞ্জ থানা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের করতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম