Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রেস্তোরাঁয় বোমা হামলা, সাবেক শিবির ‘ক্যাডার’ রজমানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৪৭ পিএম

রেস্তোরাঁয় বোমা হামলা, সাবেক শিবির ‘ক্যাডার’ রজমানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

মতিহার থানা

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে অবস্থিত বাংলা টিফিন ও বঙ্গভোজ নামের দুটি রেস্তোরাঁয় বোমা হামলা এবং ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে আরএমপির মতিহার থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় সাবেক শিবির ‘ক্যাডার’ রজমান আলীসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাতের ওই ঘটনায় তিন পুলিশ ও তিন হোটেল কর্মচারীসহ মোট ছয়জন আহত হন। ভাঙচুরের ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয় রেস্তোরাঁ দুটির।

এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন রেস্তোরাঁ দুটির মালিক মোর্শেদ শাকিল। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

অন্যদিকে আরেকটি মামলা করেছেন পুলিশের আহত কনস্টেবল ফয়েজ উদ্দিন।

দুটি মামলাতেই প্রধান আসামি করা হয়েছে বিনোদপুর বাজার সংলগ্ন ধরমপুর খোজাপুর এলাকার সাবেক শিবির ক্যাডার রজমান আলীকে। প্রতিটি মামলাতেই রজমানসহ ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

রজমানের বাড়ি মতিহার ধরমপুর এলাকার খোজাপুর গোরস্থানের কাছে। রজমান এক সময় শিবিরের দুর্ধর্ষ ‘ক্যাডার’ হয়ে কাজ করতেন বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানার বিনোদপুর বাজারের বাংলা টিফিন নামের রেস্তোরাঁয় খাবারের পার্সেল অর্ডার সরবরাহ দিতে বিলম্ব হওয়ায় শুক্রবার রাত সাড়ে ৯টায় রজমানের সঙ্গে রেস্তোরাঁ কর্মচারীদের বাদানুবাদের ঘটনা ঘটে। এরপর সে হোটেল ত্যাগ করে চলে যায়।

কিছুক্ষণ পর ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল ছুরি, রামদা, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে বাংলা টিফিনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। সন্ত্রাসীরা পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে পুলিশ কনস্টেবল ফয়েজ উদ্দিনসহ তিন পুলিশ আহত হন।

অন্যদিকে সন্ত্রাসীদের হামলায় আহত হয় রেস্তোরাঁর তিন কর্মচারী। সন্ত্রাসীরা মণ্ডলের মোড়ে অবস্থিত একই মালিকের বঙ্গভোজ নামের আরেকটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর করে।

আরএমপির মতিহার থানার ওসি গোলাম কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পুলিশ ও রেস্তোরাঁ কর্মচারীদের লক্ষ্য করে আরও কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এতে মতিহার থানার কনস্টেবল  ফয়েজ উদ্দিন আহত হন। হাতবোমার আঘাতে তার পায়ে গুরুতর জখম হয়। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রেস্তোরাঁ দুটির মালিক মুর্শেদ শাকিল বলেন, রোববার সকালে কর্মচারীরা রেস্তোরাঁ খুলতে গেলে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের হুমকি দিয়ে গেছে। মামলা তুলে না নিলে রেস্তোরাঁ চালাতে দেওয়া হবে না। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এভাবে প্রতিষ্ঠান বন্ধ থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাকে। কর্মচারীরা বেকার হয়ে যাবেন। পুরো পরিস্থিতি পুলিশকে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে রজমানের মোবাইল ফোন নম্বরে ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার মতামত বা মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে এলাকার লোকজন ও বিনোদপুর বাজারের ব্যবসায়ীরা জানান, রজমান পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’। তিনি এলাকার আধিপত্য ধরে রাখতে একটি সশস্ত্র সন্ত্রাসী দল পরিচালনা করেন। এক সময় শিবিরের ‘অস্ত্রধারী’ ও ‘অস্ত্র সরবরাহকারী ক্যাডার’ ছিলেন। এখন পদ্মা নদীর কয়েকটি বালুঘাট নিয়ন্ত্রণ করেন রজমান ও তার সহযোগীরা।

মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবীর আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজের এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতা দেখাতে এ ঘটনা ঘটিয়েছে। লুটপাট ভাঙচুর ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম