নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:১৯ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের সখীপুরে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে এবং স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ জুন) বিকালে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার সকালে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির মরদেহ ভাসতে দেখে পুলিশেকে খবর দেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত ওসি হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

