Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

Advertisement

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

ময়না ইউনিয়ন পরিষদের সাবেক সচিব রিবুল হোসাইন। ছবি: যুগান্তর

Advertisement

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসের ধাক্কায় ময়না ইউনিয়ন পরিষদের সাবেক সচিব রিবুল হোসাইন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসটির প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী।

সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার করিমপুরের চাঁনপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ময়না ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিবুল হোসাইন মোটরসাইকেলযোগে বোয়ালমারীস্থ নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মাগুরা থেকে ছেড়ে আসা খান পরিবহণের একটি বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, খান পরিবহণের বাসটি পেছন থেকে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাসটিতে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি খাদে পড়ে গেলেও তারা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হক মৃধা জানান, রিবুল হোসাইন অত্যন্ত দক্ষ একজন সচিব ছিলেন, তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার শোকসন্তোপ পরিবারের প্রতি সমবেদনা রইলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম