Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল

স্মৃতি আক্তার। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লায় মায়ের হাত থেকে ড্রেনে পড়ে স্মৃতি আক্তার নামের ৮ বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে এই করুণ মৃত্যুর মুখে পড়ে ওই শিশু।

রোববার দিবাগত রাত ১০টার দিকে নগরীর ছোটরা এলাকায় এ ঘটনা ঘটেছে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

স্মৃতি আক্তার (৮) জেলার লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ এবং স্থানীয়রা জানান, রোববার রাতে মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নগরীর ছোটরা মফিজাবাদ কলোনিতে আসেন স্মৃতি। অনুষ্ঠান শেষে রাতে মা কোহিনুর আক্তারের সঙ্গে বাসায় ফিরছিল ওই শিশু। রাস্তায় জলাবদ্ধতায় রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকেন মা-মেয়ে। হঠাৎ মায়ের হাত থেকে পিছলে ড্রেনে পড়ে যায় স্মৃতি। প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, ছোটরা এলাকায় ড্রেনের উপরের অধিকাংশ স্ল্যাব ভেঙে গেছে। রাতের অন্ধকারে প্রায়ই পথচারীরা ফাঁদে পড়ে আহত হচ্ছে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না। 

নগরীর ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। শিশুর লাশ উদ্ধার করেছি। এটা অত্যন্ত বেদনাদায়ক। ড্রেনের উপরের স্ল্যাবগুলো অতি দ্রুত মেরামত করা দরকার। 

সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, স্মৃতির বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়েছি। ওই এলাকার ড্রেনের উপর স্ল্যাবগুলো অতি দ্রুত মেরামত করা হবে। 

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ বিষয়ের কোনো অভিযোগ করেনি শিশুর পরিবার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম