Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় আ.লীগের ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:০০ পিএম

বগুড়ায় আ.লীগের ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার সাকিব হোসেন

Advertisement

বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নাশকতা সৃষ্টির জন্য সমবেত হওয়ায় সাকিব হোসেন (২৯) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার পাওয়া গেছে।

সোমবার দুপুরে সাকিব হোসেনকে (২৯) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তাকে উপজেলার তালশন গ্রামের কালীবাড়ি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ বার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অন্তত ৩৫ জন উচ্ছৃঙ্খল নেতাকর্মী রোববার রাতে আদমদীঘি উপজেলার আদমদীঘি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত তালসন গ্রামের কালীবাড়ি মোড়ে একটি দোকানের পেছনে সমবেত হন। তারা আদমদীঘি থানা এলাকাসহ বগুড়া জেলার যেকোনো স্থানে নাশকতা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলরত যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি এবং বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন।

গোপনে এমন খবর পেয়ে রোববার রাতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলে আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের ওসমান গণির ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৫ বর্গফুটের একটি রঙিন ব্যানার পাওয়া যায়।

বগুড়ার আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, এ ব্যাপারে এসআই আবদুর রহমান বাদী হয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। এজাহারে ১০ জনের নাম উল্লেখ করে ৩৫ জন আসামি করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম