Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

ছবি: সংগৃহীত

Advertisement

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামিন বিশ্বাস (৫৫) নামে ১ ব্যক্তি নিহত  হয়েছে।

রোববার (২১ জুন)  রাত ৯টার দিকে ঢাকার একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে সোমবার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন— পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।

নিহত জামিন বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে।

পাংশা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এ সময় জামিন বিশ্বাস গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরে  অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। শেষে গত রোববার রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিকালে যুগান্তরকে বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মূলতঃ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে জামিন নামের ওই যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।সোমবার বিকালে নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা ঢাকা থেকে নিহতের লাশ নিয়ে রওয়ানা হয়েছেন।

লাশের দাফন শেষ করে তারা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। পরিবার মামলা করলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম