Logo
Logo
×
   

সারাদেশ

রৌমারীতে বিএসএফের পুশইন

সীমান্তের শূন্যরেখায় নয়দিন আটকে থাকা ৫ যুবক

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

সীমান্তের শূন্যরেখায় নয়দিন আটকে থাকা ৫ যুবক

সীমান্তের শূন্যরেখায় ঝুলে আছে ৫ যুবকের ভাগ্য। ছবি: সংগৃহীত

রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর পুশইনের শিকার ৫ যুবক নয় দিন ধরে মানবেতর জীবন ও অনিশ্চয়তায় আটকে আছেন। তারা গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন। তবে বিজিবি ও এলাকাবাসী শক্ত অবস্থানে থাকার কারণে পুশইন সম্ভব হয়নি।

এদিকে বিজিবি-বিএসএফের পাহারায় দিন কাটছে এ যুবকদের। অপরদিকে তীব্র রোদ, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে প্লাস্টিকের সামান্য ছাউনির নিচে চরম দুর্ভোগে মধ্যে রযেছে তারা। সেখানে নেই কোনো পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, গোসল কিংবা স্যানিটেশনের সুবিধাসহ মৌলিক সুযোগ-সুবিধা। ফলে চরম মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা। এদিকে এই পুশইনের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তেই কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ।

গত ১৪ জুন রোববার ভোর সাড়ে ছয়টা গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনসহ মোট ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের আশ্রয় হয় দুই দেশের সীমান্তের শূন্যরেখায় ভারতের অংশে। ঘটনার ৪দিন পর ১৮ জুন বৃহস্পতিবার রাতে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ২ শিশু ও তাদের বাবা-মাকে নিরাপদে সরিয়ে নিয়েছে বিজিবি।

স্থানীয়দের দাবি, দ্রুত দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবন-যাপন করা ব্যক্তিদের সরিয়ে নেওয়া হোক। এ ব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম বলেন, আমরা সাপ জানিয়ে দিয়েছি, পুশইন করা নাগরিকদের কোনোভাবেই প্রবেশ করতে দেব না। এছাড়া উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম