Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ক্যালকুলেটরে হিসাব কষে পিআইওর ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল

Icon

এসএ মাহমুদ সেলিম, পঞ্চগড়

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৫৩ পিএম

ক্যালকুলেটরে হিসাব কষে পিআইওর ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল

Advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্যালকুলেটরে হিসাব কষে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) ঘুস গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে ঘুস লেনদেন ও কমিশন নির্ধারণ সংক্রান্ত প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও যুগান্তরের হাতে এসেছে।

এর আগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুস গ্রহণের বিষয়টি ছিল ওপেন সিক্রেট। প্রকাশ্য জনসম্মুখে পিআইও বাবুল চন্দ্র রায় বিভিন্ন প্রকল্প চেয়ারম্যানদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে ঘুসের টাকা আদায় করতেন বলে প্রকল্প চেয়ারম্যানদের অভিযোগে জানা যায়।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পিআইও বাবুল চন্দ্র রায় কয়েকটি প্রকল্পের বরাদ্দের পরিমাণ ক্যালকুলেটরে হিসাব করে ১৫ শতাংশ হারে কমিশনের অংক নির্ধারণ করছেন। একপর্যায়ে তিনি এক ইউপি সদস্যকে বলেন, ‘৩২ হাজার টাকা করে ৮ টন গম হলে মোট ২ লাখ ৫৬ হাজার টাকা। এর ১৫ শতাংশ দিলে ৩৮ হাজার টাকা হয়।’

জবাবে ওই সদস্য বলেন, ‘স্যার ৩৮ হাজার টাকা একটু কম করে নেন। এ কাজে তেমন লাভ হয়নি।’ এর প্রতি উত্তরে পিআইও বলেন- মেম্বারদের কোনো দিনও লাভ হয় না। আমি পিআইও হিসেবে এতদিন কাজ করছি কোনো মেম্বারকে বলতে শুনিনি যে তার লাভ হয়েছে।’

ভিডিওর আরেক অংশে এক ব্যক্তি একটি টিআর প্রকল্পের বরাদ্দ ১ লাখ ৬২ হাজার টাকা বলে উল্লেখ করলে পিআইও ক্যালকুলেটরে হিসাব করে ২৪ হাজার টাকা কমিশনের কথা উল্লেখ করেন।

এ সময় ওই প্রকল্প চেয়ারম্যান তার প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করার দাবি জানালে পিআইও বাবুল চন্দ্র রায় বলেন, ‘আগে আপনাদের পরিষদে আসতে দেয়নি, এরপর থেকে আপনারও আসতে দেবেন না, ব্যস শোধবোধ (সমান-সমান)।’

ভিডিওর আরেক অংশে অন্য একটি ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা এবং একাধিক প্রকল্প মিলিয়ে অন্য একজনের কাছে ৫৬ হাজার টাকা দাবি করার কথাও ভিডিওটিতে শোনা যায় এবং ভিডিওর শেষদিকে কয়েকজনকে ঘুসের টাকা গুনতে ও ফাইলের সামনে পিআইওর দাবিকৃত টাকা রাখতে দেখা যায়।

এ ব্যাপারে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় বলেন, বিভিন্ন প্রকল্পের চেয়ারম্যানরা কাজ না করেই বিল নিতে এসেছিল। সেই কারণে এ ধরনের কথা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা বলেন, ঘুস গ্রহণের ভিডিওটি দেখার পর বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি খুব দ্রুততম সময়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পিআইওর বিরুদ্ধে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকের ভিড়

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকের ভিড়

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম