Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম

হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণায় নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা গেছে।

মঙ্গলবার চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

উপজেলা কমিটি: হাজীগঞ্জ উপজেলার ছাত্রদলে মোহাম্মদ ফয়সাল ,হোসাইনকে সভাপতি, সামছুদ্দিন খানকে সিনিয়র সহ-সভাপতি  জুয়েল রানা তালুকদারকে সাধারণ সম্পাদক ও কবির হোসেন রাজুকে সাংগঠনিক সম্পাদক করে ১১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

পৌর কমিটি: হাজীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করে পৌর কমিটিতে মো. দ্বীন ইসলাম টগরকে সভাপতি. সম্রাট উদ্দিন বোরহানকে সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক ও আল কাউছার সাগরকে সাংগঠনিক সম্পাদক করে ১১২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে নেতাকর্মীদের।

নতুন নেতৃত্বের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম