Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জে আ.লীগের কর্মসূচি, গ্রেফতার ৭

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৪১ পিএম

গোপালগঞ্জে আ.লীগের কর্মসূচি, গ্রেফতার ৭

Advertisement

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা। গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের ব্যানারে সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক রিপনের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী মিছিল করেন। 

আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে একটি কেক কাটা হয়।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দীঘারকুল গ্রামের একটি গ্রামীণ সড়কের উপর এসব কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচি পালনের ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদসহ কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, এটি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দীঘারকুল গ্রামের একটি ছোট গ্রামীণ সড়কে ভিডিও ধারণ করা হয়েছে। 

তিনি বলেন, গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক রিপনের নেতৃত্বে অল্পসংখ্যক লোক নিয়ে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এছাড়া তিনি আরও বলেন, গোপালগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২২ জুন সন্ধ্যা থেকে গোপালগঞ্জ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলায় ১টি ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। জেলায় পুলিশ, আনসার, এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম