বজ্রপাতের সময় বাবাকে ডাকতে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু
Advertisement
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘বাবা তুমি চলে আসো, বজ্রপাত হচ্ছে’ বলে বাবাকে ডাকতে গিয়ে বজ্রপাতে মারা গেলেন রিমি আক্তার। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রিমি আক্তার (২০) গৌরীপুর সরকারি কলেজে অনার্সের শিক্ষার্থী ছিল।
মৃতের চাচা আলতাবুর রহমান জানান, রিমির বাবা হুমায়ুন কবীর বাড়ির পাশে বৃষ্টিপাত হচ্ছে দেখে হাঁস আনতে যান। সেই সময় বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। এ সময় তার বাবাকে বজ্রপাত হচ্ছে দ্রুত ঘরে ফেরার জন্য ডাকতে যান রিমি। তখন সেখানেই বজ্রপাতের শিকার হন কলেজছাত্রী রিমি আক্তার। তিনি গুরুতর আহত বা বেঁচে আছে ভেবে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেন্দ্র দেবনাথ জানান, বজ্রপাতের শিকার রিমিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
