Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্গাপুরে আ.লীগের মিছিল, ৭৫ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৩

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

দুর্গাপুরে আ.লীগের মিছিল, ৭৫ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৩

Advertisement

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করায় রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা উপজেলার জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল গ্রাম থেকে শহরমুখী সড়ক ধরে ব্যানারসহ একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে সড়কের ওপর সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এদিকে এই বিক্ষোভ মিছিলের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো শিমুল, মাসুদ রানা ও আতিকুর রহমান খোকন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষোভ মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করায় দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠুনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে জননিরাপত্তা বিঘ্ন ঘটানো ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন। এ অভিযোগে সন্ত্রাস দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মিছিলটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম