Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝোপে মিলল ‘চশমা সাইদের’ গলাকাটা লাশ

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:২৯ পিএম

ঝোপে মিলল ‘চশমা সাইদের’ গলাকাটা লাশ

সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’। ছবি: সংগৃহীত

Advertisement

যশোরে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে যশোর সদরের আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা সাইদ সরদারের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পাশেই একটি ধারালো চাকু পড়েছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে সাইদ বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এবং কারণ উদঘাটনে তৎপর রয়েছে জানান তিনি।

পরিদর্শক বলেন, নিহতের বাড়ির পাশে একটি মাদকের আখড়া আছে। এছাড়া তার নামে মাদকের ১২টি মামলা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

যশোর পৌরসভা ৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা

অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম