Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

নাটোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

Advertisement

নাটোরের বড়াইগ্রামে আহাদ আলী (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

বুধবার (২৪ জুন) এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

অভিযুক্ত আহাদ আলী উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। 

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ওই শিশুটি তার সমবয়সী খেলার সাথীকে ডাকতে আহাদ আলীর বাড়িতে যান। এ সময় আহাদ আলী তাকে কৌশলে ডেকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে জানালে আহাদ আলী তাদের দুজনকে বিষয়টি গোপন রাখতে বলেন। অন্যথায় তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরে আহাদ আলীর ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম শিশুটিকে চিকিৎসা করিয়ে তিনিও বিষয়টি গোপন রাখতে চাপ দেন।  

সম্প্রতি ওই শিশু বিষয়টি প্রকাশ করে দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে তার বড় ভাই কর্মস্থল থেকে বাড়িতে এসে থানায় মামলা করেন। 

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম