Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুশইনে ব্যর্থ হয়ে যে কাণ্ড করল বিএসএফ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৪৪ পিএম

পুশইনে ব্যর্থ হয়ে যে কাণ্ড করল বিএসএফ

ছবি: সংগৃহীত

Advertisement

মেহেরপুরের গাংনী সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নারী, পুরুষ এবং শিশুসহ নয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা। পরে লাইট বন্ধ করে রাতের আঁধারে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে এই চেষ্টা অব্যাহত রাখে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

এ ঘটনায় উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, পুশইনের খবর পাওয়ার পর গ্রামের সবাই এখানে চলে আসি। বিজিবি সদস্যদের সঙ্গে আমরাও কড়া পাহারায় নিয়োজিত থাকি। বিজিবি সদস্যরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারা কোনোভাবেই তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেননি। 

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয় এবং বিজিবি সদস্যরা কড়া পাহারায় নিয়োজিত ছিলেন। রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। ভোরের আলো ফোটার পর ওই স্থানে আর কাউকে দেখা যাচ্ছে না। সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম