Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রীসহ প্রাণ গেল দুজনের

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:০৩ পিএম

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রীসহ প্রাণ গেল দুজনের

প্রতীকী ছবি

Advertisement

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে তুলী রানী সেন (১৬) ও আব্দুল খালেক (৫৮) নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম এবং কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তুলী রানী সেন দেবগ্রাম গ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে। তুলী ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অন্যজন নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮)।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন তুলী। এ সময় হালকা বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আব্দুল খালেক বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম