Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কৃষক হত্যা মামলা

সহোদরসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:২৭ পিএম

সহোদরসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রায় ঘোষণার সময় আসামি আবুল কাশেম ও রওশন আদালতে হাজির ছিলেন। ছবি: যুগান্তর

Advertisement

টাঙ্গাইলের সখীপুরে কৃষক হত্যা মামলায় দুই সহোদরসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে স্পেশাল দায়রা জজ দিলার আলো চন্দনা এ রায় দেন। 

কারাদণ্ডে দণ্ডিতরা হলেন— সখীপুরের কচুয়া দক্ষিণপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে আবুল কাশেম এবং হায়দার আলীর ছেলে মো. রওশন আলী ও মো. মোস্তাক। মামলার বাকি ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

স্পেশাল দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই বাদী ওহাব সিকদারের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা হামলা ও মারধর করে। এ ঘটনায় ওহাববের চাচাতো ভাই দুলাল গুরত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে ওই বছরের ৩১ আগস্ট চার্জশীট দেয় সখীপুর থানার এসআই আবুল কালাম আজাদ। মামলা চলাকালীন তিনজন আসামি মৃত্যুবরণ করেন। পরে মামলার সাক্ষ্যগ্রহণসহ যাবতীয় কার্যক্রম শেষে বিচারক রায় এ ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবুল কাশেম ও রওশন আদালতে হাজির ছিলেন। অপর দণ্ডিত আসামি মোস্তাক পলাতক রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

সোহরাওয়ার্দী হাসপাতাল শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহত

ঋণ করে বিদেশযাত্রা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহত

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম