Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের টঙ্গীতে ১০ বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কামরুজ্জামানকে (৫৪) আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে টঙ্গীর নামাবাজার এলাকার আছহাবে সুফফা ইসলামিয়া নূরানি মাদ্রাসা থেকে তাকে আটক করে পশ্চিম থানা পুলিশ। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।       

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদ্রাসার ক্লাশ রুমের পাশে থাকা একটি দোকানের ভেতর ছাত্রীকে বসতে বলে। কিছুক্ষণের মধ্যে দোকানে এসে শিক্ষক কামরুজ্জামান ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এরপর বেলা ১১টার দিকে মাদ্রাসা ছুটি হলে ভিকটিম বাসায় গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ বস্তিবাসী ওই শিক্ষককে আটক করে। 

এরপর টঙ্গী পশ্চিম থানা পুলিশ সংবাদ পেয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।    

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম