Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামী হত্যায় স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৩১ পিএম

স্বামী হত্যায় স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

Advertisement

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বহুল আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় স্ত্রীসহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে  ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডিত আসামিরা হলেন- নিহত মুকুল মল্লিকের স্ত্রী মোছা. ফিরোজা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের  মো. আলমগীর হোসেন এবং একই গ্রামের মো. বিল্লাল হোসেন।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মো. ফারুক হোসেন ও মো. মাসুদ রানাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরবর্তীতে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মোছা. আজিরন বেগম বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি মুকুল মল্লিকের স্ত্রী  ফিরোজা খাতুন ও বিল্লাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত অপর আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম