Logo
Logo
×
   

সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ, আহত ৫

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০০ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ, আহত ৫

আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বসতঘর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার বাহেরাকান্দি গ্রামের বাবুল শেখ গ্রুপের সঙ্গে একই এলাকার বাচ্চু মোড়লের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শেখ ও মোড়ল বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। আহত হন অন্তত ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শেখ ও মোড়ল বংশের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .