Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদে টানা ২৭৫ ওয়াক্ত নামাজ আদায়, ১৩ শিশুকে সাইকেল উপহার

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

মসজিদে টানা ২৭৫ ওয়াক্ত নামাজ আদায়, ১৩ শিশুকে সাইকেল উপহার

ছবি: যুগান্তর।

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জে টানা ২৭৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় করায় ১৩ শিশুকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। উপজেলার দেশখাগুড়িয়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে তাদের এ উপহার দেওয়া হয়।

শুক্রবার (২৬ জুন) বিকালে হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুরে ব্যতিক্রমধর্মী এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতে নিয়মিত নামাজ আদায়কারী ১৩ শিশুসহ ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, শিক্ষক আবদুল হান্নান, মো. হাবিবুর রহমান, মাওলানা আবু বকর, জাহাঙ্গীর আলম, মাওলানা মজিবুর রহমান, আবদুর রহিম সৈকত, সমাজসেবক আমিন খান মিন্টু, আবদুল কাদের রাসেল আটিয়া, ব্যবসায়ী নুরুন্নবী, ব্যাংকার শাহজালাল খান, ইসমাইল হোসেন, যুবনেতা সাহিদুর রহমান, মাহাতাব হোসেন শরিফ এবং ছাত্রনেতা মহসিন আহমেদ স্বাধীন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন ইঞ্জিনিয়ার রেজোয়ানুল হাছান টিটু ও আমিরুল ইসলাম মুন্সী মীর হোসেনসহ অন্যান্য অতিথিরা।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম