Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫৪ এএম

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

ছবি: সংগৃহীত

Advertisement

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাতে রোমের পাশ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং পাঁচ বছর বয়সি মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় তাদের ২০ বছর বয়সি ছেলে আমির হোসেন অয়ন আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতালিপ্রবাসীদের বরাত দিয়ে নিহত বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে বাবুল, তার স্ত্রী ও শিশুকন্যার ওপর হামলা চালায়।

ঘটনার সময় বাইরে থাকা ছেলে আমির হোসেন অয়ন বাসায় ফিরে রুমে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি টের পান। এ সময় পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে আহত করে।

অয়নের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুল, তার স্ত্রী ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

জার্মানি-ইতালির উগ্র ডানপন্থি দলগুলোর মেলবন্ধন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কী?

এনডিটিভির বিশ্লেষণ জার্মানি-ইতালির উগ্র ডানপন্থি দলগুলোর মেলবন্ধন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কী?

কালো পোশাকের ‘ফাইটার’ থেকে প্যাস্টেল স্যুটের প্রধানমন্ত্রী মেলোনি

কালো পোশাকের ‘ফাইটার’ থেকে প্যাস্টেল স্যুটের প্রধানমন্ত্রী মেলোনি

আরও পড়ুন

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম