Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বোয়ালমারীতে সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল কিশোরের

Advertisement

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:২১ পিএম

বোয়ালমারীতে সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল কিশোরের

রাফসান শেখ। ফাইল ছবি।

Advertisement

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সময়মতো হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৮ জুন) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে রাফসান প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। পরে পরিবারের সদস্যরা পাশের ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের কানু মিনা নামে এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন। 

রাত ৪টার দিকে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগেও রাফসানকে তাদের পুকুরপাড়ে সাপে দংশন করেছিল। তখন ওঝা কানু মিনার ঝাড়ফুঁকের পর সে সুস্থ হয়ে ওঠে। শনিবার রাতে আবারও সাপে দংশনের পর একই ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়। একপর্যায়ে ভোরের দিকে তার মৃত্যু হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রাত ৪টার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় রোগীর অবস্থা বিবেচনা করে সাপে দংশনের চিকিৎসায় অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবারের সদস্যদের বিস্তারিত জানান।তবে তারা অ্যান্টিভেনম দিতে সম্মতি না দেওয়ায় তাদের সম্মতিক্রমে রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম