Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাইভা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

ভাইভা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

বোয়ালিয়া মডেল থানা

Advertisement

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলী। রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেফতার সজিব আলী (২৪) রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার মতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি বলেন, শিক্ষার্থীরা সজিবকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম