Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাণীনগর টিটিসির বিদ্যুৎ বিল বকেয়া ৭ লাখ ৬৬ হাজার টাকা

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৪১ পিএম

রাণীনগর টিটিসির বিদ্যুৎ বিল বকেয়া ৭ লাখ ৬৬ হাজার টাকা

রাণীনগর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

Advertisement

নওগাঁর রাণীনগর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিদ্যুৎ বিলের বকেয়া দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকা। টানা ৯ মাস বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ বকেয়া জমেছে।

রোববার (২৮ জুন) সকালে বারবার তাগাদা দেওয়ার পরও বিল পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিস। এতে কম্পিউটার ও ইলেকট্রিক্যাল বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে বিকালে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

জানা গেছে, রাণীনগর টিটিসি কর্তৃপক্ষ সর্বশেষ ২০২৫ সালের আগস্ট মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করে। এরপর টানা নয় মাস কোনো বিল পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ বেড়ে ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকায় পৌঁছায়।

এ বিষয়ে রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শেহাবুল হাসান আর্থিক সংকটের কথা উল্লেখ করে বলেন, জুলাই মাসে বাজেট এলে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান বলেন, প্রতিষ্ঠানটির নয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বারবার তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। তাই রোববার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে একই দিন বিকালে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি দ্রুত বকেয়া বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ সকাল থেকেই ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকেই ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম