Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:০৩ পিএম

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ছবি: সংগৃহীত

Advertisement

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত ফিজিওথেরাপিস্ট মো. সৌরভ হোসেনের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় সংসদ।

রোববার (৩০ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম মুসা লিটন এবং মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ওপর এ ধরনের হামলা শুধু একজন পেশাজীবীর ওপর আঘাত নয়, বরং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর একটি গুরুতর হুমকি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া শহরের পৌর অফিস সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা ফিজিওথেরাপিস্ট মো. সৌরভ হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এম-ট্যাব নেতারা বলেন, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মী প্রতিনিয়ত মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা অব্যাহত থাকলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি জনসাধারণও ক্ষতিগ্রস্ত হবে।

সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের সকল হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

নেতারা আরও বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে সারাদেশে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এম-ট্যাবের মতে, একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলেই স্বাস্থ্যসেবা আরও কার্যকর, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব হবে। তাই চিকিৎসাসেবার স্বার্থে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম