Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাজিলের খেলার সময় বিদ্যুৎ না থাকায় উপকেন্দ্রে হামলা, আহত ১

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

ব্রাজিলের খেলার সময় বিদ্যুৎ না থাকায় উপকেন্দ্রে হামলা, আহত ১

Advertisement

ব্রাজিলের খেলার সময় বিদ্যুৎ না থাকায় যশোরের অভয়নগরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। সোমবার গভীর রাতে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর ২ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় রবিউল ইসলাম (৪০) নামে উপকেন্দ্রে কর্মরত লাইনম্যানকে পিটিয়ে তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থসহ কল সেন্টারের স্মার্টফোন লুট করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মেহেদুল ইসলাম মেহেদী বলেন, সোমবার রাতে লোডশেডিং চলাকালে ৪০-৫০ জন ক্ষুব্ধ গ্রাহক লোহার গেট ভেঙে চেঙ্গুটিয়া ২৫ এমভিএ উপকেন্দ্রে প্রবেশ করে। তারা কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে পিটিয়ে আহত করে এবং তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থ ও কল সেন্টারে ব্যবহৃত স্মার্টফোনটি লুট করে নিয়ে যায়। আহত রবিউলকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মেহেদুল ইসলাম মেহেদী আরও বলেন, ওই সময় ব্রাজিলের খেলা চলছিল। আর উপকেন্দ্রের মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, সকালে চেঙ্গুটিয়া এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম