Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরে মাছ ধরতে নেমে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪৮ পিএম

পুকুরে মাছ ধরতে নেমে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Advertisement

পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে স্বামী-স্ত্রী মৃত এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং তার স্ত্রী উত্তর কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের মেয়ে ও নিহত শবদুলের স্ত্রী আশা খাতুন (২৫)।

আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই দিন আগে শবদুল উত্তর কুচিয়ামোড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শ্বশুরবাড়ির একটি পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচের কাজ চলছিল। এজন্য একটি বাঁশের সাহায্যে নেওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়লে পুকুরের পানি বিদ্যুতায়িত হলেও তা কেউ বুঝতে পারেননি।

তিনি জানান, শবদুল ও তার স্ত্রীসহ অন্য কয়েকজন মঙ্গলবার রাত ৮টার দিকে ওই পুকুরে মাছ ধরতে গেলে তারা সবাই বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পুকুর পাড়ে টেনে তোলার কিছুক্ষণের মধ্যেই শবদুল ও তার স্ত্রী আশা মারা যান। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম