Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোর অটোরিকশাচালককে হত্যা, আটক ১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ ও সিংগাইর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

কিশোর অটোরিকশাচালককে হত্যা, আটক ১

সাকিবুল

Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে সাকিবুল (১৬) নামে এক কিশোর অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ সিংগাইর উপজেলার গোলাই এলাকার একটি পাটখেতে ফেলে রাখা হয়।

রহস্যজনক এ হত্যাকাণ্ডে নিহতের ব্যবহৃত অটোরিকশা ও মোবাইল ফোন ঘটনাস্থলেই অক্ষত অবস্থায় পড়ে থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাকিবুল; কিন্তু গভীর রাত পর্যন্ত সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধ্যরাতের পর সিংগাইর থানা পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, গোলাই এলাকার একটি পাটখেতে সাকিবুলের লাশ পড়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের পাশেই সাকিবুলের অটোরিকশা ও মোবাইল ফোন অক্ষত অবস্থায় পড়ে ছিল। এ কারণে হত্যার উদ্দেশ্য নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এটি নিছক হত্যাকাণ্ড, নাকি পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  লাশের পাশেই তার অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া গেছে। ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

তিনি বলেন, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম