Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াত কর্মীর দরজায় কাফনের কাপড়-চিরকুট রেখে হত্যার হুমকি

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম

জামায়াত কর্মীর দরজায় কাফনের কাপড়-চিরকুট রেখে হত্যার হুমকি

আব্দুল গফুর

Advertisement

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা জামায়াত কর্মী আব্দুল গফুরের (৬০) বাড়ির দরজার সামনে বুধবার কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অজ্ঞাত ব্যক্তির রেখে যাওয়া চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়ায় পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

নলডাঙ্গা পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ড. জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে আব্দুল গফুর মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট রাখা দেখতে পায়। মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা বাড়ির দরজার সামনে একটি কাফনের কাপড় ও চিরকুট রেখে যায়। বিষয়টি সবার নজরে আসার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

চিরকুটে লেখা রয়েছে- ‘সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো’।

ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল গফুর ও আব্দুল বারিকসহ অন্য প্রতিবেশীরা জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ংকর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন ঘটনায় তারা আতঙ্কিতও হয়ে পড়েছেন। কে বা কারা এ ধরনের কাজ করেছে, তা তারা বুঝতে পারছেন না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নলডাঙ্গার ওসি নূরে আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম