Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশালে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

বরিশালে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

বরিশালে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

Advertisement

খাবার রেস্টুরেন্টে হামলার ঘটনায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ হামলাকারীদের বিচার দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় নারীরা।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর নতুনবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ওই এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

বিক্ষোভ মিছিলটি নতুনবাজার মোড় থেকে মরকখোলার পুল এলাকা প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারী নারী রেনু বেগম বলেন, ২৯ জুন রাতে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, কলেজ ছাত্রদল নেতা তামিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্তর নেতৃত্বে আমাদের দোকানে হামলা চালানো হয়। ছাত্রদলের নেতারা তাদের প্রতিপক্ষের ওপর হামলা চালাতে এসে আমাদের দোকানও ভাঙচুর করেছে এবং আমাকে ও আমার বোনকে মারধর করে রাস্তায় ফেলে পিটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

সালমা ইসলামের মন্তব্য, নারীদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে, চুল ধরে পিটিয়েছে। এখনো কোনো বিচার হয়নি, এমনকি সংগঠন থেকে তাদের বিরুদ্ধে কোনো কিছুই করা হয়নি। বিচার না পেলে আমরা আবারও মাঠে নামব।

বিক্ষোভ মিছিলে নারীদের পাশাপাশি নতুনবাজার ও কাউনিয়া এলাকার বিক্ষুব্ধ মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ২৯ জুন রাতে নতুনবাজার মরকখোলার পুল এলাকায় একটি রেস্টুরেন্টে হামলার অভিযোগ ওঠে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদসহ তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় রেস্টুরেন্টের ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ তোলেন হামলার শিকার দুই নারী।

তবে ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। এমনকি ওই হোটেলে খাবারের দাম বেশি রাখার প্রতিবাদ করলে ছাত্রদলের এক সদস্যকে মারধর করেছে। এ হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন।

রেস্টুরেন্টে হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ওই হোটেলে খাবারের দাম বেশি রাখা হয়। এর প্রতিবাদ করলে আমাদের একজনকে মারধর করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম